ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী টেকনাফ হোয়াইক্যং বাসে মিলল ২৪০ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ বরুড়ায় দূর্গাপূজা উদ্ যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জীবনসায়াহ্নে শতবর্ষী সমসু মিয়া: বহু মানুষের শেষ ঠিকানার কারিগর মৌলভীবাজারের ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদের দোয়া ও আশীর্বাদ কামনা টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্রসীমায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সেন্ট মার্টিনের নিরাপত্তা, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি দল।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধ করে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ডের অভিযানিক দল পানিতে ফেলে দেওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় বস্তাগুলোর ভেতর থেকে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন, (এক্স), বিএন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬