ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া উৎসব বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার ভিত্তিহীন হুমকি ‎প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জামায়াতের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।

জামায়াত আমির জানান, তিনি নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় তারা কান্নায় ভেঙে পড়েন। তৌফিকের বড় ভাই জানান, তারা একই গার্মেন্টসে চাকরি করতেন এবং তৌফিককে হারানোর শোক সহ্য করতে পারছেন না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তৌফিকের সদ্য বিধবা স্ত্রী গার্মেন্টসে চাকরি করতেন, তবে সন্তান জন্মের পর চাকরি ছেড়ে দিয়েছেন। তাদের একমাত্র সন্তান সিয়ামের বয়স মাত্র ১১ মাস। বর্তমানে তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় স্বামীর চাচার ছোট্ট ঘরে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, “আমরা তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই। গরিবের বিচার পাওয়ার সুযোগ কতটা আছে তা জানি না, তবে আমরা বিচার চাইব।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ন্যায্য বিচার পেলে নিহতের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।

ফোনালাপকালে জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম এমপি, সাবেক আমির ডা. আবদুর রহিম সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং তারা শোকসন্তপ্ত পরিবারটির খোঁজখবর নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জামায়াতের

আপডেট সময় : ০১:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬