ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নির্দেশনা চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার

বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নির্দেশনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম নেই—এমন বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধের নিশ্চয়তা দিতে পারবে দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো। এসব প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্টদের পক্ষে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসএলসি) বা অন্য কোনো উপায়ে অর্থ পরিশোধের নিশ্চয়তা দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি স্পষ্টীকরণ জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি সার্কুলার নম্বর ৩২-এর পার্ট-এ-এর ৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির কাছে পরিশোধযোগ্য উদ্বৃত্ত আয়ের বিপরীতে তাদের এজেন্টদের পক্ষে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই ঋণপত্র (এলসি) অথবা অন্য কোনো উপায়ে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ১৮-বি ধারার বিধান অনুযায়ী, যেসব বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির বাংলাদেশে কোনো ব্যবসায়িক কার্যক্রম নেই, শুধু সেসব প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করা গ্রাহকদের ক্ষেত্রে এ অনুমোদন কার্যকর হবে।

অন্যদিকে, যেসব বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, সেসব প্রতিষ্ঠানের স্থানীয় কার্যক্রমের অনুকূলে বাংলাদেশি মুদ্রা বা টাকায় পরিশোধের প্রতিশ্রুতি দিতে হবে।

নির্দেশনায় এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নির্দেশনা

আপডেট সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬