ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার কাজ করছে। একই সঙ্গে ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ঋণের অর্থের কার্যকর ব্যবহার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থ বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ আয়োজনে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার দায়িত্ব নেওয়ার সময় উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি ও ঋণের ভারী বোঝা পেয়েছিল। জুন ২০২২ থেকে জুন ২০২৪ মাত্র দুই বছরে সরকারি ঋণ পাঁচ দশমিক চার লক্ষ কোটি টাকা বেড়ে ১৮ দশমিক নয় লক্ষ কোটি টাকায় দাঁড়ায়। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট বৈদেশিক ঋণ ২০০৯ সালের ২৩ দশমিক পাঁচ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। তিনি ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এনে ঋণের টাকা ভালোভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, তিনি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার চিত্র তুলে ধরেন এবং টেকসই ঋণ ব্যবস্থাপনার রূপরেখা ঘোষণা করেন ।

তিনি বলেন, টাকা ছাপিয়ে ঘাটতি পূরণ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ২০২২ সালের ৭৩০ কোটি টাকা থেকে লাফিয়ে ২০২৪ সালের জুনে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় দাঁড়ায়, যা প্রায় ১০ শতাংশ মূল্যস্ফীতি উসকে দিয়েছিল।

অর্থমন্ত্রী জানান, ২০২৩-২৪ অর্থবছরে সুদ পরিশোধ এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যায় এবং বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় হয় তিন দশমিক চার বিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২১ সালের আগস্টে থাকা ৪৮ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২৪ সালের জুলাই শেষে কমে মাত্র ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে। বিদ্যুৎ ও সার ভর্তুকিতে প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং জ্বালানি আমদানিতে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বকেয়া ছিল। পাশাপাশি উচ্চ খেলাপি ঋণযুক্ত ভঙ্গুর ব্যাংকিং খাত বিনিয়োগের গতি মন্থর করে দিয়েছিল।

তিনি আরও বলেন, বাজেটের জন্য টাকা ছাপানো এবং বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে মাত্র ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে। তিনি বলেন, নিয়মিত ‘ডেবট রিপোর্ট’ প্রকাশ, প্রাইমারি ডিলার ব্যবস্থার আধুনিকায়ন এবং ‘জেপি মরগান জিবিআই-ইএম এজ’ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ডের অন্তর্ভুক্তি ঋণ ব্যবস্থাপয় স্বচ্ছতা আনা হচ্ছে।

২০২৯-৩০ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সর্বোচ্চ পর্যায়ে (প্রায় পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলার) পৌঁছাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আসল চ্যালেঞ্জ ঋণের আকার নয়, বরং দুর্বল রাজস্ব আহরণে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার পূর্ণ ডিজিটালাইজেশন, সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনসহ পুরো আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণ পরিহার করে সহজ শর্তের ঋণকে অগ্রাধিকার দেওয়া এবং কেবল উচ্চ-মুনাফাদায়ক ও প্রবৃদ্ধি-সহায়ক প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম

সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬