ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল নাফ নদীর তীরসংলগ্ন জাদিমোড়া পোস্টের পূর্ব পাশে কেওড়াবাগান এলাকায় এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্য পেয়ে বিজিবির একটি দল বিআরএম-১০ থেকে প্রায় ৯০০ গজ পূর্বদিকে কৌশলগত অবস্থান নেয়। দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে জেলের ছদ্মবেশে ছোট নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসা দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা সঙ্গে থাকা জাল ফেলে নৌকাযোগে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া জাল তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার থাকবে।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬