ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির

সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। মিছিলে দুই থানার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
‎পথসভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের মদদপুষ্ট একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, “জনগণের ভোটাধিকার হরণকারীরা এখন গণমানুষের নেতাকে নিয়ে মিথ্যাচার করছে। অথচ দেশের জনগণ জানে—তারেক রহমানই আগামী দিনের রাষ্ট্রনায়ক।”
‎বক্তারা আরও বলেন, “যারা দেশে সুষ্ঠু নির্বাচন হলে দু-একটি আসনও পাবে না, তারা এখন বিএনপিকে নিয়ন্ত্রণ করার ভাষা বলছে। জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে রাজপথে।”
‎বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা এবং পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
‎উপস্থিত ছিলেন—
‎সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, মোস্তফা কামাল, ডিএইচ বাবুল, জিএম সাদরিল, এসএম আসলাম, রওশন আলী, এডভোকেট মাসুদুজ্জামান মন্টু, আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, ডা. মাসুদ করিম, মোশারফ হোসেন, আলাউদ্দিন খন্দকার শিপন, আবুল খায়ের, হাসন আলী, শওকত আলী জুম্মন, হাসান মাহমুদ পলাশ, আলমগীর হোসেন, মইনুল হোসেন রতন, আশিক মাহমুদ সুমন, কৃষকদল নেতা নাছির প্রধানসহ আরও অনেকে।
‎এই কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনের নেতৃত্বে এক শতাধিক নেতাকর্মী যোগ দেন।
‎তার নেতৃত্বে অংশগ্রহণ করেন মোঃ নাজমুল হোসেন, মোঃ রিয়াজ হোসেন, মোহাম্মদ সোহেল, মোঃ আসাদুল, মোহাম্মদ সেলিম হোসেন ও মোহাম্মদ বাবু।
‎এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ মোক্তার হোসেন বলেন,
‎“তারেক রহমান কেবল একজন রাজনীতিক নন, তিনি গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর বিরুদ্ধে চলমান অপপ্রচারের জবাব নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে দেবে। সত্য কখনো চাপা থাকে না, জনগণের শক্তিই বিএনপির প্রধান ভরসা।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

আপডেট সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫