ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও; প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা! ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে নুরুল আলম বেনাপোলে ভারতের  ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি টেকনাফ সাবরাংয়ে আইনশৃঙ্খলা ও জনসম্পৃক্ততা নিয়ে মতবিনিময় যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তি আটক বরুড়া থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

তিন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত সেক্রেটারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা, স্বরাষ্ট্র ও পরিবেশ উপদেষ্টার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৮ আগস্ট) গোলাম পরওয়ার সচিবালয়ে গিয়ে উপদেষ্টাদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

তিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করে ডুমুরিয়া-ফুলতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমস্যা, উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন। উপদেষ্টাকে অনুরোধ জানান যাতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়। শিক্ষা উপদেষ্টা বিষয়টি মনোযোগসহকারে শুনেন এবং যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

পরে মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথেও সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বিগত ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর একটি রাজনৈতিক গোষ্ঠীর হুমকি এবং ভয়-ভীতি প্রদানের বিষয়গুলো তুলে ধরেন।

পরবর্তী সময়ে তিনি পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ করে খুলনার বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া, বিল বরুনা, বিল মধুগ্রাম, বিল বাদুড়িয়াসহ এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

উপদেষ্টা গোলাম পরওয়ারের বক্তব্য শুনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেন। এই কমিটি দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করবে।

তিনি বলেন, এই অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিক এবং অচিরেই দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে। সেক্রেটারি জেনারেল সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও; প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা!

তিন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত সেক্রেটারি

আপডেট সময় : ১১:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫