ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত আদালতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে প্রবীণ আইনজীবী রুহুল আমিনের মৃত্যু ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সিদ্ধিরগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃত আসামির নাম মিন্টু। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থানার পঞ্চবাড়িয়া গ্রামের সন্তান, পিতার নাম মৃত কুতুব আলী। বর্তমানে মিন্টু নারায়ণগঞ্জের বন্দরের ইটেরপুল এলাকার পাটুয়াপাড়া সংলগ্ন মাতার বাড়িতে বসবাস করছিলেন।

‎মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চিটাগংরোড বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতির কথা টের পেয়ে মিন্টু পালানোর চেষ্টা করলে এসআই মোঃ সিরাজুল ইসলাম, এসআই মোঃ শামীম রেজা, এসআই মোঃ সোহেল রানা, এসআই মোঃ সাইমুল ইসলাম এবং কনস্টেবল মোঃ মুনছুর আলমের নেতৃত্বে উপস্থিত ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

‎পরে রাত ১০টা ৪৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে বৈধ পরিমাপক দিয়ে জব্দকৃত ইয়াবার ওজন পরিমাপ করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছেন যে তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিলেন।

‎মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ইয়াবাসহ মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট

সিদ্ধিরগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫