ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া উৎসব বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার ভিত্তিহীন হুমকি ‎প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

বেনাপোলে বাগেরহাটের যুবলীগ নেতা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি :ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

আটক হিমাংশু পাল বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বুধবার দুপুরে ভারতে যাওয়ার সময় হিমাংশু পালকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই থানার পক্ষ থেকে তাঁর পাসপোর্টের ওপর স্থগিতাদেশ দিয়ে (স্টপ লিস্ট) পাঠানো চিঠির ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

বেনাপোলে বাগেরহাটের যুবলীগ নেতা আটক

আপডেট সময় : ১২:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬