ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ওয়ান শুটার গান বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা, পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সৌদি আরবে প্রবাসী সাংবাদিকদের নেতৃত্বে ফারুক আহমেদ চাঁনের ৩০ বছর টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টি ঝরতে পারে। এ সময়ের মধ্যে কোথাও কোথাও ভারি বর্ষণ হওয়ারও আভাস রয়েছে। এ ছাড়া তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার সকালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতেও অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের পর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে, যার ফলে বৃষ্টিপাত আরও কমে আসবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

আপডেট সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫