সিকু চাকমা: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে দল ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ কর্মসূচির প্রতিবাদে এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
গোদনাইলের এসও রোড এলাকায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকদল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। এছাড়া বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা যায়, বহুল আলোচিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারীরা চিটাগাংরোড ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। পাশাপাশি দাবি না মানলে সিদ্ধিরগঞ্জে আজহারুল ইসলাম মান্নানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।
প্রতিনিধির নাম 



















