ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

ইউক্রেনে আটক দুই উ.কোরিয়ার যুদ্ধবন্দী দ.কোরিয়ায় পুনর্বাসনের আশা প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আটক দুই উত্তর কোরিয়ার যুদ্ধবন্দী তাদের দক্ষিণ কোরিয়ায় নতুন জীবন শুরু করার আশা প্রকাশ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) এএফপির হাতে দেখা একটি চিঠিতে বন্দীরা বলেছেন, “দক্ষিণ কোরিয়ার জনগণের সমর্থনের জন্য ধন্যবাদ, নতুন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা শিকড় গজানো শুরু করেছে।”

দুই সৈন্য গত অক্টোবরের শেষ দিকে সিউল-ভিত্তিক একটি মানবাধিকার গোষ্ঠীকে লেখা একটি চিঠিতে তাদের ইচ্ছার কথা প্রকাশ করেন।

তারা বলেন, দক্ষিণ কোরিয়ান জনগণের সমর্থনের কারণে নতুন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা জন্ম নেওয়া শুরু হয়েছে আমাদের জীবনে। মানবাধিকার সংস্থাটি ওই চিঠিটি চলতি সপ্তাহে এএফপিকে অবহিত করে।

দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইউক্রেনে রাশিয়ার প্রায় চার বছরের আগ্রাসনকে সমর্থন করার জন্য উত্তর কোরিয়া হাজার হাজার সৈন্য পাঠিয়েছে।

পূর্বের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পর গত জানুয়ারি থেকে কিয়েভের হাতে বন্দী দুই সেনা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

চিঠিতে দুই সেনা লিখেছেন, ‘ আমাদের পক্ষে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করার জন্য এবং এই পরিস্থিতিকে ট্র্যাজেডি হিসেবে নয় বরং একটি নতুন জীবনের সূচনা হিসেবে দেখার জন্য আপনাদের ধন্যবাদ।’

তারা লিখেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা কখনই একা নই, এবং আমরা দক্ষিণ কোরিয়ার লোকদের আমাদের নিজস্ব বাবা-মা এবং ভাইবোন হিসেবে মনে করি এবং আমরা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

চিঠিটিতে দুইজন সৈন্যের স্বাক্ষর রয়েছে। মানবাধিকার সংস্থার পক্ষ থেকে তাদের নাম এএফপিকে তাদের নিরাপত্তা রক্ষা করার জন্য প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

ইউক্রেনে আটক দুই উ.কোরিয়ার যুদ্ধবন্দী দ.কোরিয়ায় পুনর্বাসনের আশা প্রকাশ

আপডেট সময় : ০৩:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫