ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

‎সিদ্ধিরগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট খোলা নিয়ে উত্তেজনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপার খোলা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুলের ভোটকেন্দ্র-২–এ এ ঘটনা ঘটে।

‎অভিযোগ ওঠে, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি নিয়ে বিরোধী পক্ষের সমর্থকরা আপত্তি জানান। তবে অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়া। তিনি বলেন, “বিএনপির লোকজন অযথা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন।”

‎এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল ভূঁইয়া বলেন, এ ঘটনা সম্পর্কে তিনি স্পষ্টভাবে কিছু জানেন না।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন-পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিক কাজই সেখানে চলছিল। ভোটার তালিকা অনুযায়ী ব্যালট পেপার মিলিয়ে দেখা হচ্ছিল এবং কেন্দ্রের ভেতরে বাইরের কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না।

‎প্রিজাইডিং অফিসারের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম মেনেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া অনিয়মেরও কোনো সত্যতা মেলেনি বলে জানান তিনি।

‎তিনি আরও বলেন, ভোটার তালিকা ও ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট সব বিষয় যাচাই করে দেখা হয়েছে।

‎এ ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

‎সিদ্ধিরগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট খোলা নিয়ে উত্তেজনা

আপডেট সময় : ০৪:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬