ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রূপগঞ্জে র‍্যাবের অভিযান, ৫৫০ বোতল স্কাফসহ ‎দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আরজিনা খাতুন নুপুর  স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল স্কাফ (ফেন্সিডিল)সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎‎র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৫৫০ বোতল স্কাফ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— রবিন খান (২৮), পিতা শামসুজ্জামান, সাং- মনিগ্রাম, থানা- বাঘা, জেলা রাজশাহী এবং জিয়াউল রহমান (৩৮), পিতা নবীর মন্ডল, সাং- কিশোরপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

‎র‍্যাব-১১ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

রূপগঞ্জে র‍্যাবের অভিযান, ৫৫০ বোতল স্কাফসহ ‎দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬