ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

জরুরি বৈঠক শেষে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে একর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিনটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মামুনুল হক আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমাণ করেছে।

তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করবো। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব।

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করে নির্বাচনি ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬