ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

জোটবদ্ধ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বললেন নাহিদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে আছি। স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে, এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি বর্তমানে নির্বাচনী জোটে রয়েছে এবং আসন্ন স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচন জোটবদ্ধভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের বিষয়টি নির্বাচনের পরিবেশ ও সময়ের ওপর নির্ভর করবে বলে তিনি মন্তব্য করেন। দলের পক্ষ থেকে সব ধরনের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের জন্য প্রয়োজনীয় গণভোট নিয়ে এখনো কোনো পরিষ্কার অবস্থান ব্যাখ্যা করেনি। তিনি দাবি করেন যে, এনসিপি বিরোধী দলের জায়গা থেকে সংসদে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং পুরোনো রাজনৈতিক দলগুলোর মতো সংসদকে অকার্যকর করার পথে হাঁটেনি। সংসদে নিজেদের দাবিগুলো জোরালোভাবে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানে তারা সচেষ্ট রয়েছেন।

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের অবস্থান কিছুটা সংকুচিত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, দেশের জ্বালানি সংকট এবং বর্তমানে দেশে চলমান হামের প্রকোপের মধ্যে তারা রাজপথে আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তবে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি সংসদে দাবিগুলোর যথাযথ সমাধান না হয়, তবে পরিস্থিতির প্রয়োজনে আন্দোলন রাজপথে গড়াবে। এই ক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি অনেকটা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি মনে করেন। কেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে, সেই প্রশ্নটিও তিনি দলটির দিকেই ছুড়ে দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখানে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য বিনিময় শেষে তারা সাংবাদিক সমিতির কার্যালয়ে ছোট পরিসরে এই ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

জোটবদ্ধ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বললেন নাহিদ

আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬