ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জুন বিসিবি নির্বাচন এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন রিপন, তথ্য জানতে চাইলে সাংবাদিককে গালাগালি ও হুমকি, অভিযোগের ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে আনন্দ ভ্রমন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত য়শোরে প্রথম ধাপে ফ্যামেলি কার্ডের টাকা পেলেন ২০৪২ উপকারভোগী পটিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকের মৃত্যু দাবি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর যশোরের পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

কুমিল্লা অঞ্চলের নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শুরু

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মে ২০২৬) সকাল ৯টায় ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়।

সকালে ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা ৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো: রেজা হাসানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুব আলম চপল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল।

প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নিবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, সাঁতার।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

কুমিল্লা স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী দ্রুততম সময়ের মধ্যে মাঠকে খেলাধুলার উপযোগী করার নির্দেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ জুন বিসিবি নির্বাচন

কুমিল্লা অঞ্চলের নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শুরু

আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬