ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস সাত বাংলাদেশী জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ​নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ গোপালগঞ্জের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ৭ জুন ২০২৬ বিশ্ব এলপিজি দিবস উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস।

দিবসটি উপলক্ষে এমজিআই’-এর প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন এমজিআই পরিচালক জনাব তানভীর মোস্তফা। এটি দূষণমুক্ত পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার এবং পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ পরিবেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) -এর অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস বর্তমানে দেশের লক্ষ লক্ষ গ্রাহককে সেবা প্রদান করছে।

অনুষ্ঠানে তানভীর মোস্তফা বলেন, “বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্ন জ্বালানির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।”

এ বছর বিশ্বজুড়ে “LPG: Pass it Forward” বা “এলপিজির সুফল ছড়িয়ে দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এলপিজির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এর আওতায় এমজিআই কার্যালয়, চারটি এলপিজি ফ্যাক্টরি এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পরিবেশকেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগাচ্ছেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন প্রচারণাও চালানো হচ্ছে। আমরা আশা করছি, এই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী আনুমানিক ২,০০০টি বৃক্ষরোপণ সম্পন্ন করা সম্ভব হবে, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআইর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ), জিএম (অ্যাকাউন্টস) সালেহ আহমেদ (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আপডেট সময় : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬