ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজারের বেশি পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চুর সিএনজি সহ আটক সীমান্ত পেরিয়ে ইয়াবা, উখিয়ায় ৬০ হাজার পিসসহ আটক ১ যশোরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শহরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে নরসিংদীর শিবপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বেনাপোলে হেরোইনের মামলায় জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠন কর্তৃক ফলের উৎসব ও হুইল চেয়ার বিতরণ

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজারের বেশি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: আগামী ২ জুলাই থেকে সারাদেশের মতো যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৭০টি কলেজের ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৮৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। ফলে এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।

মঙ্গলবার (৩০ জুন) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম দিন থেকেই বিষয়ভিত্তিক গুরুত্ব বিবেচনায় বোর্ডের একজন প্রতিনিধি ভিজিল্যান্স টিমে দায়িত্ব পালন করবেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২ জুলাই (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। তবে ১ জুলাই পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকায় পরীক্ষার্থীর সংখ্যা সামান্য বাড়তে পারে।

তিনি আরও জানান, এবার ৬০ থেকে ৭০ জন প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদন পাওয়া গেছে। আবেদন যাচাই-বাছাই শেষে পরীক্ষার আগের দিন তাদের জন্য শ্রুতি লেখক (স্ক্রাইব) নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া কেন্দ্র সচিবদের নিয়ে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ২৩ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এছাড়া যশোরে ১৯ হাজার ৭৯১, কুষ্টিয়ায় ১৫ হাজার ৩৮৩, ঝিনাইদহে ১৪ হাজার ৭০২, সাতক্ষীরায় ১২ হাজার ২৭৭, বাগেরহাটে ৮ হাজার ২২৯, চুয়াডাঙ্গায় ৭ হাজার ৫৭৯, মাগুরায় ৭ হাজার ৫৫, নড়াইলে ৪ হাজার ৬৯৯ এবং মেহেরপুরে ৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী রয়েছেন।

বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭২৩ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৯৬০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮০ হাজার ৩৬৫ জন এবং অনিয়মিত ৩৫ হাজার ৮৫৩ জন। অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে আংশিক ৩১ হাজার ১২০ জন, সব বিষয়ে অংশগ্রহণকারী ৪ হাজার ৭৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৯২৭ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৪২ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিন পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজারের বেশি

আপডেট সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬