ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার ৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার যশোরের শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনীতে- ‘নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান কবির ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ বিশ্ববাজারে ধারণার চেয়েও কমে যেতে পারে সোনা-রুপার দাম মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

টেকনাফ টেকনিক্যাল স্কুল ও কলেজে মহাপরিচালকের পরিদর্শন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলী টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন।

শুক্রবার তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন শিক্ষাকার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কনফারেন্স রুমে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় মহাপরিচালক প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অর্জিত সাফল্য ও অগ্রগতির ধারা বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে কলেজ কর্তৃপক্ষ মহাপরিচালক ও সহকারী পরিচালকের সুস্বাস্থ্য এবং কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করে।

উল্লেখ্য, সরকারি সফরের অংশ হিসেবে মহাপরিচালক টেকনাফের কয়েকটি দর্শনীয় স্থানও পরিদর্শন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ টেকনিক্যাল স্কুল ও কলেজে মহাপরিচালকের পরিদর্শন

আপডেট সময় : ০৯:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬