ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার ৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার যশোরের শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনীতে- ‘নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান কবির ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ বিশ্ববাজারে ধারণার চেয়েও কমে যেতে পারে সোনা-রুপার দাম মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন

মোঃ আমিনুল ইসলাম, বরুড়া: কুমিল্লার বরুড়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ব্লাড ব্যাংক-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা এবং ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় বরুড়া মৌলভী বাজারস্থ ফেয়ার হাসপাতাল-এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, “নিরাপদ রক্ত নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। নিয়মিত রক্তদাতাদের সংখ্যা বৃদ্ধি এবং রক্তদান সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবুল হোসেন। তিনি বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। ফ্রেন্ডস ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে যে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও তরুণদের এ ধরনের উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ফ্রেন্ডস ব্লাড ব্যাংক অসংখ্য রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও সংগঠনটি রক্তদান, স্বাস্থ্যসচেতনতা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে আল আমিন সুজন সভাপতি, অজিত সূত্রধর সাধারণ সম্পাদক এবং তারেকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি সকলের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানবসেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে তারা নিষ্ঠা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও সম্প্রসারণ করে রক্তদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে কেক কাটা হয় এবং নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এতে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন

আপডেট সময় : ১০:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬