ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার ৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার যশোরের শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনীতে- ‘নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান কবির ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ বিশ্ববাজারে ধারণার চেয়েও কমে যেতে পারে সোনা-রুপার দাম মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনীতে- ‘নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ জুলাই সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ উৎসব তিন দিন ধরে চলে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার বিদ্রোহ, প্রেম ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়। তরুণ প্রজন্মকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। এজন্য জেলা প্রশাসন নিয়মিতভাবে নজরুল চর্চাকে উৎসাহিত করে যাবে।

উৎসবের তিন দিনে ছিল নজরুল সংগীত, কবিতা আবৃত্তি,নিত্য, আলোচনা সভা ও নজরুল বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা এতে অংশ নেন।অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুলের অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কনির।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনীতে- ‘নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান কবির

আপডেট সময় : ১০:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬