ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার ৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার যশোরের শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনীতে- ‘নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান কবির ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ বিশ্ববাজারে ধারণার চেয়েও কমে যেতে পারে সোনা-রুপার দাম মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জিদ্দাবাজার এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফারুকের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. এহসান (২৬)কে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি নীল রঙের মিনি ট্রাক তল্লাশি করে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬