ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান কর্মকর্তা ও সদস্যদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান। কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানবপাচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় দীর্ঘদিন তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান।
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৮:৫৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- ১৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















