ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদে নতুন এসি স্থাপন করে শীতাতপ নিয়ন্ত্রিত করে দিলেন মুসল্লিদের উক্ত মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার সভাপতি টি এইচ তোফা নাসিক ১ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নজিরে সবার মুখে মুখে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শহিদুল ইসলামের মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসীর সাধুবাদ টেকনাফে মাটির নিচ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ, পাচারকারীরা পালিয়েছে কক্সবাজারে স্লিপার কোচে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক পটিয়ায় পানিবন্দী মানুষের পাশে দাড়ালোন যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু। পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে ডিসি জাহিদ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ যশোরে পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রামগড় পৌর প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:খাগড়াছড়ির রামগড় পৌরসভার বিভিন্ন এলাকায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে মাঠে নেমেছেন প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে শুকনা খাবার ও জরুরি খাদ্য সহায়তা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম পৌরসভার সোনাইপুল, ফেনীরকুলসহ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কিছু পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে চলমান ভারী বর্ষণে পৌরসভার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন খাদ্য সংকট, যাতায়াতের সমস্যা এবং দৈনন্দিন প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় চরম দুর্ভোগে পড়েছেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তাও প্রদান করা হবে।”এ সময় রামগড় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রামগড় পৌর প্রশাসক

আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬