ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদে নতুন এসি স্থাপন করে শীতাতপ নিয়ন্ত্রিত করে দিলেন মুসল্লিদের উক্ত মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার সভাপতি টি এইচ তোফা নাসিক ১ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নজিরে সবার মুখে মুখে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শহিদুল ইসলামের মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসীর সাধুবাদ টেকনাফে মাটির নিচ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ, পাচারকারীরা পালিয়েছে কক্সবাজারে স্লিপার কোচে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক পটিয়ায় পানিবন্দী মানুষের পাশে দাড়ালোন যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু। পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে ডিসি জাহিদ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ যশোরে পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায়- জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: এসপি মিজানুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার [৯ জুলাই] সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় জুন মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত না করে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। যেকোনো সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।”সভায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন আড়াইহাজার থানার এসআই অজিত চন্দ্র বর্মন। শ্রেষ্ঠ এএসআই হন ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হন ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার। এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই মো. শরীফুল হাসান সম্মাননা পান। ক্লুলেস মামলা উদ্ঘাটনে বিশেষ অবদানের জন্য ফতুল্লা থানার এসআই মো. রফিক (বিপিএম), এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মনির হোসেন এবং রূপগঞ্জ থানার এসআই মো. ফজলে রাব্বীকে পুরস্কৃত করা হয়। ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা বিশেষ শাখার এসআই মো. শরীফ হোসেন, এসআই আশরাফুল সিকদার, এএসআই মো. সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াকেও পুরস্কৃত করা হয়। পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার [ক্রাইম অ্যান্ড অপস] তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুন ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, গ্রেফতার ও মামলা নিষ্পত্তির চিত্র তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র‍্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী সকলের উদ্দেশে বলেন, “জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মামলার তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায়- জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: এসপি মিজানুর রহমান

আপডেট সময় : ০১:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬