ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি যশোর আদালতের সামনে শালিকার তরুণীর কপালে বাঘারপাড়ার যুবকের সিঁদুর ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন বাংলাদেশের তরুণী মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক বরুড়া প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায়- জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: এসপি মিজানুর রহমান শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রামগড় পৌর প্রশাসক চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলার কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদ

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার [৯ জুলাই] সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় জুন মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত না করে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। যেকোনো সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।”সভায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জেলার মেধাবী ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এতে কর্মক্ষেত্রে স্বচ্ছতা,অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বৃদ্ধির বার্তা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয় এবং কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, “জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি মামলার তদন্তে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।”তিনি আরও বলেন, “সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। আমরা একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর।”সভায় র‍্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি

আপডেট সময় : ০১:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬