ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

যশোর আদালতের সামনে শালিকার তরুণীর কপালে বাঘারপাড়ার যুবকের সিঁদুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মনির হোসেন যশোর প্রতিনিধি:- হয়তো সম্পর্কটিকে নতুন এক পরিণতি দিতে চেয়েছিলেন যুবক। নয় বছরের প্রেমের সম্পর্ক কিন্তু সেই চেষ্টাই শেষ পর্যন্ত রূপ নেয় প্রকাশ্য নাটকীয়তায়। প্রেমিকার সিঁথিতে হঠাৎ করে সিঁদুর পরিয়ে দেওয়ার পর মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তরুণী। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। আদালত চত্বরে এমন দৃশ্য দেখে আশপাশের মানুষ জড়ো হয়ে যান। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ঘটনাটি ঘটে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে। পরে আদালতের পুলিশ পরিদর্শক ঘটনাস্থলে গিয়ে দু’জনকে জিআরও’র কক্ষে নিয়ে যান। সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তরুণীর বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়। আর যুবকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নাড়িকেলবাড়িয়া গ্রামে। তাদের মধ্যে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। জানা গেছে, বিকেলে দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে পরিত্যক্ত জজ আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যুবক আগে থেকে সঙ্গে রাখা একটি পলিথিন থেকে সিঁদুরের কৌঠা বের করে আচমকাই প্রেমিকার সিঁথিতে পরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ করেন। এরপরই দু’জনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।ঘটনাটি দেখে এক আইনজীবী আদালতের পুলিশ পরিদর্শককে (কোর্ট ইন্সপেক্টর) বিষয়টি জানান। খবর পেয়ে আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দু’জনকে আদালতের জিআরও’র কক্ষে নিয়ে যান। পরে সন্ধ্যায় তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তাই আইনশৃঙ্খলা রক্ষার্থে দু’জনকে হেফাজতে নিয়ে পরে কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “দু’জনকেই থানায় আনা হয়েছে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয়টি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর আদালতের সামনে শালিকার তরুণীর কপালে বাঘারপাড়ার যুবকের সিঁদুর

আপডেট সময় : ০১:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬