ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদে নতুন এসি স্থাপন করে শীতাতপ নিয়ন্ত্রিত করে দিলেন মুসল্লিদের উক্ত মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার সভাপতি টি এইচ তোফা নাসিক ১ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নজিরে সবার মুখে মুখে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শহিদুল ইসলামের মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসীর সাধুবাদ টেকনাফে মাটির নিচ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ, পাচারকারীরা পালিয়েছে কক্সবাজারে স্লিপার কোচে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক পটিয়ায় পানিবন্দী মানুষের পাশে দাড়ালোন যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু। পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে ডিসি জাহিদ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ যশোরে পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে যশোরে এক তরুণকে আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি:-
যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক তাহসীন ইসলাম ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় তার কক্ষ থেকে একটি চাপাতি, কিছু তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি তৃতীয় নম্বর আসামি।
পুলিশ আরও জানায় , প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে আলোচিত একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে সিটিটিসি। ওই ঘটনার তদন্তে একটি নেটওয়ার্কের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে যশোরে এক তরুণকে আটক

আপডেট সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬