মনির হোসেন, যশোর প্রতিনিধি:-
যশোর পৌরসভার বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া, মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে রাত পর্যন্ত।এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পানিবন্দী পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেন।
খাদ্য বিতরণ কার্যক্রমে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং যশোর সদর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত টানা বৃষ্টিতে যশোর শহরের বিভিন্ন নিচু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। অনেক এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা।খাদ্যসামগ্রী বিতরণকালে সংশ্লিষ্টরা জানান, টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারা।খাবার পেয়ে কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে অনেক পরিবার রান্না করতে পারেনি। এমন পরিস্থিতিতে বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ায় তারা তাৎক্ষণিকভাবে স্বস্তি পেয়েছেন। এ মানবিক উদ্যোগের জন্য তারা #
সংবাদ শিরোনাম ::
যশোরে পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















