ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:টানা অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। শনিবার (১১ জুলাই) তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, জরুরি ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।দিনের শুরুতে জেলা প্রশাসক পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাংলাপাড়া গ্রাম পরিদর্শন করেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে পানিবন্দি মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।পরে তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার স্টেশন এলাকা এবং কোনাখালী ইউনিয়নের মরংগুনা গ্রাম পরিদর্শন করেন। বন্যাকবলিত এসব এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাকালীন প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ ও মোমবাতিও প্রদান করা হয়।পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, জনদুর্ভোগ এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।পেকুয়ায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। চকরিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
সংবাদ শিরোনাম ::
পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১০:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- ১১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















