ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি : মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা কার্যালয় হলে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শাখার সভাপতি মোরশেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।
এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আল্লামা ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা রেজাউল কাওসার, পটিয়া উপজেলা নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফরিদুল আলম, নাসিফ নেজামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ১০ মহররমের শাহাদাতে কারবালা মুসলিম উম্মাহর জন্য সত্য, ন্যায়, ঈমান ও মানবতার চিরন্তন আদর্শের প্রতীক। তাঁদের ভাষ্য অনুযায়ী, হজরত ইমাম হুসাইন (রা.)-এর মহান আত্মত্যাগ ইসলাম, মানবতা এবং ন্যায়ের পক্ষে সর্বকালের সর্বোচ্চ শাহাদাতের দৃষ্টান্ত। তাঁরা আরও বলেন, আহলে রাসুলের প্রতি ভালোবাসা ও তাঁদের আদর্শ অনুসরণ ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার ঘটনা বস্তুবাদ, গোত্রবাদ ও জুলুমের বিরুদ্ধে সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে এক ঐতিহাসিক সংগ্রামের প্রতীক।
সমাবেশে বক্তারা দাবি করেন, কারবালার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়বিচার, স্বাধীনতা, মানবিক মূল্যবোধ এবং ইসলামের মূলধারা রক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। তাঁরা বলেন, শাহাদাতে কারবালার আদর্শ ধারণ ও বাস্তবায়নের মাধ্যমেই ঈমান, দ্বীন, মানবতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এসময় বক্তারা কারবালার ঘটনাকে ঘিরে বিভিন্ন বিভ্রান্তি ও বিকৃত ব্যাখ্যা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহ ও আহলে রাসুলের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

আপডেট সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬