ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ;
টানা বৃষ্টি ও উজানের ঢলে চট্টগ্রামসহ দেশের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।সরেজমিনে দেখা গেছে, নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার ও কবরস্থান পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি, খাবার ও জরুরি চিকিৎসার সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক এলাকায় মৃত ব্যক্তির লাশ দাফনের জন্যও শুকনো জায়গা পাওয়া যাচ্ছে না।বন্যা কবলিত মানুষজন এখন উঁচু স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।এই দুর্যোগে সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা মানবাধিকার কমিশনের সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান উজ্জল।তিনি বলেন, সাধারণ জনগণ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই। এখনই সময় যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।বন্যার্তদের জন্য জরুরি ভিত্তিতে আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, বস্ত্র, প্রয়োজনীয় সামগ্রী ও চিকিৎসা সহায়তা পাঠানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আমার অবস্থান থেকেও আমি বন্যার্তদের জন্য বিভিন্ন প্রকার সহায়তা সামগ্রী পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি এবং খুব দ্রুত তা পৌঁছানোর ব্যবস্থা করব।সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, একটু সহায়তাই হতে পারে কারো জীবনের আশা। আসুন ভালোবাসা ও সহযোগিতার বাংলাদেশ গড়ি। মানবতার কল্যাণে এক হয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই।বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের সমন্বিত চলমান উদ্যোগ চলমান রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।তিনি সবার উদ্দেশে বলেন, যার যেখানে যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।আমিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল

আপডেট সময় : ০৮:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬