ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
টানা অতিবৃষ্টির কারণে নারায়ণগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল ও বিভিন্ন ইউনিয়নে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জরুরি বার্তা পাঠিয়ে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা এবং পাম্প বসিয়ে দ্রুত পানি অপসারণের নির্দেশ দেওয়া হয়।নির্দেশনা পাওয়ার পরপরই সদরের সকল ইউনিয়ন পরিষদ মাঠে নেমে কাজ শুরু করেছে। ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা নিজ এলাকায় স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে জলাবদ্ধ পয়েন্টগুলো চিহ্নিত করে নিষ্কাশনের ব্যবস্থা করছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “জুন মাসের এই দূর্ভোগ লাঘবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। জনদুর্ভোগ কমাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। কোথাও পানি জমে থাকার খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদগুলোকে বলা হয়েছে।”উপজেলা প্রশাসন সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি নালা-নর্দমা ও খালের মুখে পড়ে থাকা আবর্জনা অপসারণে বিশেষ অভিযান চলছে।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, সমন্বিত প্রচেষ্টার ফলে এবার বৃষ্টির পানি দ্রুত নেমে গিয়ে জনজীবন স্বাভাবিক হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ

আপডেট সময় : ০৮:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬