ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার ১৩-৭-২৬ ইং কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়েজ উদ্দিন বলেন —
একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকে। মায়েরাই হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক। আপনারা যদি সন্তানের পড়াশোনার প্রতি যত্নবান হন, নিয়মিত স্কুলে পাঠান এবং বাড়িতে পড়ার পরিবেশ তৈরি করেন, তাহলে প্রাথমিক শিক্ষার গুণগত মান অনেক গুণ বেড়ে যাবে।সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিনামূল্যে বই, উপবৃত্তি, উন্নত অবকাঠামো সহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু এসবের সুফল তখনই পাওয়া যাবে যখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা একসাথে কাজ করবে।আমি প্রতিটি মাকে অনুরোধ করব, আপনার সন্তান স্কুলে কী শিখছে তা প্রতিদিন খোঁজ নিন। বই-খাতা ঠিকমতো আছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা তা দেখুন। শিশুকে মোবাইল-টিভির প্রতি আসক্ত না করে বইয়ের প্রতি আগ্রহী করে তুলুন।কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয়। এখানকার শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন। আপনারা (অভিভাবকরা) সহযোগিতা করলে এই বিদ্যালয় থেকে ভবিষ্যতে অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, এবং বিপুল সংখ্যক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬