ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।র‌্যাব-১৫ জানায়, সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন সড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, এক মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি একটি সাদা রঙের বাজারের ব্যাগ ও তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকে রাখা মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।র‌্যাব জানিয়েছে, পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল উখিয়া থানায় হস্তান্তর এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬