ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। সোমবার (১৩ জুলাই) জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং তাদের খোঁজখবর নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।জেলা পুলিশ জানায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী ও ফরিনাফাঁড়ি এবং পেকুয়া উপজেলার নতুন লাহাজানি পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক।ত্রাণ বিতরণের পাশাপাশি কর্মকর্তারা পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।জেলা পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ

আপডেট সময় : ১২:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬