ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

কক্সবাজারে বন্যার্তদের পাশে র‌্যাব-১৫, ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার :-টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। জেলার চকরিয়া, পেকুয়া ও রামু উপজেলার বন্যাদুর্গত মোট ২৫০টি পরিবারের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।র‌্যাব-১৫ জানায়, গত ৩ জুলাই থেকে কক্সবাজার জেলায় অবিরাম ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তীব্র জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকটসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে র‌্যাব-১৫।সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে র‌্যাব-১৫-এর সিপিএসসি-এর একটি আভিযানিক ও ত্রাণ বিতরণকারী দল চকরিয়া ও পেকুয়ার দুর্গত এলাকায় ২০০টির বেশি পরিবারের মাঝে এবং সদর ব্যাটালিয়নের আরেকটি দল রামু উপজেলার ৫০টি পরিবারের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করে।ত্রাণ বিতরণকালে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানায় র‌্যাব। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে র‌্যাব-১৫-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।র‌্যাব-১৫ আরও জানায়, অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। বন্যা পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

কক্সবাজারে বন্যার্তদের পাশে র‌্যাব-১৫, ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬