ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় শব্দ দূষণ রোধে কঠোর অবস্থানে গেছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে শব্দ দূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি যৌথ টিম অংশ নেয়। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অভিযানে ৫টি যানবাহন থেকে মোট ৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে উচ্চ শব্দ সৃষ্টিকারী ৫টি হর্ণও জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য রক্ষা এবং শব্দ দূষণ কমাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি শব্দ দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের অভিযোগ ছিল, হাইড্রোলিক হর্ণ ও অতিরিক্ত শব্দের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

আপডেট সময় : ১২:৪৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬