ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ;‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।জেলা প্রশাসক মো. রায়হান কবির সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই দিবসের কর্মসূচি নির্ধারণ করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। একইসঙ্গে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা রাখা হবে।সভায় আগামী ৫ আগস্টের কর্মসূচি নিয়েও প্রাথমিক আলোচনা হয় এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।এবং ৫ ই আগস্ট এর গৃহীত কর্মসূচির কার্যক্রম মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পুরোপুরি কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ করা হবে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক অধ্যায়। এই দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবসটি যাতে সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা যায় সেজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনায় দিবসটি ঘিরে শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া স্কুল-কলেজ পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই আন্দোলনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তাবও সভায় ওঠে।দিবসের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিজ উদ্যোগে দিবসটি পালনের আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন

আপডেট সময় : ১২:৪৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬