নিজস্ব প্রতিবেদক সিদ্ধিরগঞ্জঃ নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডি এন ডি পাম্প হাউজের উপ সহকারী প্রকৌশলী রাকিবকে সাথে নিয়ে ডিএনডি পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানের অক্লান্ত পরিশ্রমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল থাকায় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করেন এবং শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করেন
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা। এলাকার সার্বিক পরিস্থিতি ও পাম্প হাউসের কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। এ সময় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী পিএস সেলিম হোসেন দিপুও উপস্থিত ছিলেন। এসময়
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টি এইচ তোফা সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল,আনোয়ার হোসেন সিনিয়র সহ-সভাপতি, ৪নং ওয়ার্ড বিএনপি,মোহাম্মদ সাদেক হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল,
হারুনুর রশিদ সভাপতি, ৫নং ওয়ার্ড শ্রমিক দল, নাসিক,সাজ্জাদ যুবদল নেতা,মাহবুব যুবদল নেতা,হাজী কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
পরিদর্শন করেন শেষে নেতৃবৃন্দ পাম্প হাউসের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন এবং জনগণের স্বার্থে এর সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রদান করেন সংসদ সদস্যের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতির টিএইচ তোফা ও যুবদল নেতা সাজ্জাদকে সকল প্রকার সমস্যার তদারকি করার জন্য বলেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















