ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম।
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা বরুড়া সরকারি হাসপাতালে একটি আধুনিক ইসিজি (ECG) মেশিন প্রদান করেছেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোঃ বশির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান, ২০০৫ ব্যাচের প্রতিনিধিত্বকারী ডা. মো. মুজাহিদুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।এই ইসিজি মেশিনের মাধ্যমে হৃদরোগসহ বিভিন্ন রোগের দ্রুত ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা করা সহজ হবে, ফলে বরুড়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।ওরাই আপনজন সংগঠন, বরুড়া, কুমিল্লার পক্ষ থেকে এই মহৎ ও মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ২০০৫ ব্যাচের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সমাজের কল্যাণে এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশা রইলো

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ

আপডেট সময় : ১২:৫৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬