ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-কক্সবাজার উখিয়া পালংখালী সীমান্ত এলাকায় বিজিবি ও উপজেলা কৃষি কর্মকর্তার যৌথ অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় অভিযুক্ত তিন ব্যক্তি পালিয়ে যান।মঙ্গলবার (১৪ জুলাই) ৬৪ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আনজুমানপাড়া বটতলী কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পালংখালী বিওপি কমান্ডার সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বাধীন বিজিবি সদস্যরা অংশ নেন। এ সময় আনজুমানপাড়া বটতলী এলাকার তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে যায়।বিজিবি জানায়, উদ্ধার হওয়া সারের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের বিরুদ্ধেও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে সার, তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য মায়ানমারে পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং চোরাচালান নিরুৎসাহিত করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও সার পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক

আপডেট সময় : ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬