পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র শামসুল আলম মাষ্টারে চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি চট্টগ্রাম জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। (১৪ জুলাই মঙ্গলবার) বিকালে পটিয়া পৌর সদরে একটি রেস্তোরাঁয় আয়োজিত মৃত্যুবার্ষিকী আলোচনা সভা দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন (চট্টগ্রাম ১২ পটিয়া) আসনের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রাথী ফরিদ আহমদ চৌধুরী। পটিয়া
পৌর জাপা’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান, প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টি নেতা পটিয়া উপজেলার সভাপতি কাজী খোরশেদ আলম, জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা ও পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, বিশেষ বক্তা ছিলেন সাবেক মেয়র পুএ মাঈনুল ইসলাম মাঈনু, বক্তব্য রাখেন, পটিয়া পৌর জাপা’র সভাপতি সাইফুদ্দিন, উপজেলার সহ সভাপতি তাপস বড়ুয়া, সহ সভাপতি ইকবাল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, দক্ষিণ জেলা জাতীয় যুবসংহতির রাজিব চৌধুরী রাজু, দক্ষিণ জেলা শ্রমিক পার্টির আহবায়ক শাহ আলম কন্টাক্টতার, সাংগঠনিক সম্পাদক আবছার, নুরুল ইসলাম গান্ধী, হারুন, জালাল, মোরশেদ, ফজল, নাছির উদ্দীন, ছাএনেতা আরিফ
প্রমুখ। সভার শেষে সাবেক মেয়র শামসুল আলম মাষ্টারে কবর জেয়ারত করেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জাতীয় পার্টি নেতৃবৃন্দ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাষ্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করেন মাওলানা রেজাউল করিম, মাওলানা কবির আহমদ।
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:৫৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















