ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

পুলিশের অভিযানে ৯ ফুট লন্বা গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি:-
যশোরের চৌগাছা উপজেলায় ড্রাগনের বাগানের ভেতর থেকে প্রায় ৯ ফুট উঁচু একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া নান্নু মিয়া উপজেলার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।চৌগাছা থানা–পুলিশ জানায়, বুধবার (১৬জুলাই) সকালে উপজেলার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মো. নান্নু মিয়া (৫০) নামে এক ব্যক্তির নিজস্ব আবাদি জমিতে ড্রাগনের ক্ষেতের পূর্ব পাশে লাগানো একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজা গাছটির কান্ড ও ডালপালাসহ উচ্চতা প্রায় ৯ ফুট। কাঁচা অবস্থায় গাছটির ওজন আনুমানিক ২ কেজি ৬০০ গ্রাম।চৌগাছা থানা–পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্নু মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশের অভিযানে ৯ ফুট লন্বা গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬