ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক নিয়ন্ত্রণে কঠোর সরকার,নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম অব্যাহত : ডিসি মো : রায়হান কবির পুলিশের অভিযানে ৯ ফুট লন্বা গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: নারায়ণগঞ্জের ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন

মাদক নিয়ন্ত্রণে কঠোর সরকার,নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম অব্যাহত : ডিসি মো : রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :মাদকের বিস্তার রোধে সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে। জাতীয় সংসদে সম্প্রতি ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার মধ্য দিয়ে এই বার্তাই স্পষ্ট হয়েছে। নতুন আইনে সাইবার স্পেস ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ ও আর্থিক লেনদেনের মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।একই সঙ্গে প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ দমনে দেশের প্রতিটি থানায় মাদক-সংক্রান্ত মামলা তদারকির জন্য পৃথক সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রায়হান কবির এক সাক্ষাৎকার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী, গত জুন মাসে নারায়ণগঞ্জ জেলায় ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মাদক সেবনকারী, ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তদের কারাদণ্ড, জরিমানা এবং নিয়মিত মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য বেচাকেনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও অন্যান্য যৌথ বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।জেলা প্রশাসক আরও জানান, সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।মাদকমুক্ত সমাজ গঠনে সকল নাগরিককে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি।এবং এই মাদক হচ্ছে সমস্ত অপরাধের মূল । এই মাদক নির্মূল করতে পারলে সমাজের প্রতিটা অপরাধ কমে আসবে বলে আমি মনে করি। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাদক নিয়ন্ত্রণে কঠোর সরকার,নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম অব্যাহত : ডিসি মো : রায়হান কবির

মাদক নিয়ন্ত্রণে কঠোর সরকার,নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম অব্যাহত : ডিসি মো : রায়হান কবির

আপডেট সময় : ০৮:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬