এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাশিকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।এ সময় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব উপলক্ষে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- ৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















