ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মাধবপুরে একদোকান থেকে পিকআপ ভর্তি সরকারি চাল পাচারের অভিযোগ,জনতার হাতে আটক! মাধবপুরে যমুনা কোম্পানিতে কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ১ আহত ২ উখিয়া-টেকনাফ সীমান্তে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ বরুড়ায় ছেলের হাতে নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধা মা, থানায় মায়ের অভিযোগ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতে ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ: প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ‘জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগ’-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিয়ে দক্ষতা প্রমাণ করে প্রথম স্থান অর্জন করেছেন মোছা. আফসানা আক্তার।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা চাই নারায়ণগঞ্জের প্রতিটি তরুণ-তরুণী প্রযুক্তির মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলুক। ফ্রিল্যান্সিং শুধু আত্মকর্মসংস্থানের পথই নয়, এটি বৈদেশিক মুদ্রা অর্জনেরও বড় সুযোগ। সরকারের পাশাপাশি জেলা প্রশাসনও তরুণদের দক্ষতা উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।

তিনি আরও বলেন, জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের এ কার্যক্রম তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ। আশা করি প্রশিক্ষণপ্রাপ্তরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার গড়বে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, ২০ দিনের নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছে। এটিই তাদের নতুন পথচলার শুরু।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী মোছা. আফসানা আক্তার এর হাতে ল্যাপটপ তুলে দেওয়া।

ল্যাপটপ হাতে পেয়ে আবেগাপ্লুত আফসানা বলেন, এই ল্যাপটপ আমার জন্য শুধু একটি যন্ত্র নয়, এটি আমার স্বপ্ন পূরণের হাতিয়ার। ফ্রিল্যান্সিং করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে চাই।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নারায়ণগঞ্জ সদরের তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতে ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন

আপডেট সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬