ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মাধবপুরে একদোকান থেকে পিকআপ ভর্তি সরকারি চাল পাচারের অভিযোগ,জনতার হাতে আটক! মাধবপুরে যমুনা কোম্পানিতে কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ১ আহত ২ উখিয়া-টেকনাফ সীমান্তে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ বরুড়ায় ছেলের হাতে নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধা মা, থানায় মায়ের অভিযোগ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা নাগরিকদের মধ্যে ৯ জন নারী ও ৯টি শিশু রয়েছে। তারা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দালালচক্রের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এই নারীরা। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হন। পরবর্তীতে আদালতের নির্দেশে জেল খাটার পর ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে আইনি হেফাজতে রাখে।

তিনি আরও জানান, দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

মানবাধিকার সংস্থা ‘রাইটস যশোর’-এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসা নারী ও শিশুদের আপাতত তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট সময় : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬