ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মাধবপুরে একদোকান থেকে পিকআপ ভর্তি সরকারি চাল পাচারের অভিযোগ,জনতার হাতে আটক! মাধবপুরে যমুনা কোম্পানিতে কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ১ আহত ২ উখিয়া-টেকনাফ সীমান্তে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ বরুড়ায় ছেলের হাতে নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধা মা, থানায় মায়ের অভিযোগ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বরুড়ায় ছেলের হাতে নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধা মা, থানায় মায়ের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৪৪ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়া উপজেলার ১২ নং আড্ডা ইউনিয়নের পূর্ব আড্ডা (হাসেম মেম্বার বাড়ি) গ্রামে ৬৫ বছর বয়সী বৃদ্ধা মাকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিজ ছেলে ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে ছোট ভাইয়ের স্ত্রী ও আসামির নিজের মেয়েকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

​এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা ছকিনা বেগম বাদী হয়ে বরুড়া থানায় বড় ছেলে শহিদ উল্লাহ (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম (৩৫)-কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শহিদ উল্লাহ ও তার দ্বিতীয় স্ত্রী দীর্ঘদিন ধরে বৃদ্ধা মা ছকিনা বেগমের কোনো খোঁজখবর ও ভরণপোষণ না দিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি করে আসছিলেন। গত ১৪ সেপ্টেম্বর (২০২৬) বিকেল অনুমান ৪:০০ ঘটায় নিজ বসতবাড়ির উঠানে কথা-কাটাকাটির একপর্যায়ে শহিদ উল্লাহ ও তার স্ত্রী মরিয়ম বেগম বৃদ্ধা মায়ের ওপর চড়াও হন। তারা বৃদ্ধাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্তাক্ত জখম করেন।

​মায়ের আত্মচিৎকার শুনে ছোট ভাই শফিকুল ইসলামের স্ত্রী আকলিমা বেগম (২৮) এবং শহিদ উল্লাহর প্রথম ঘরের নিজ মেয়ে সামিয়া আক্তার শান্তা (১৮) তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। বিবাদীরা তাদের দুজনকেও পিটিয়ে জখম করে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, মারধরের সময় শহিদ উল্লাহ ছোট ভাইয়ের স্ত্রী আকলিমা বেগমের গলা থেকে আনুমানিক ২,০০,০০০ (দুই লাখ) টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। ডাক-চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

ঘটনায় ভুক্তভোগী ছকিনা বেগম বরুড়া থানায় হাজির হয়ে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে লিখিত অভিযোগ পেশ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

বরুড়ায় ছেলের হাতে নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধা মা, থানায় মায়ের অভিযোগ

আপডেট সময় : ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬